
বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তাঁর বরের নাম হামিম নীলয়। গত বছরের ৪ মার্চ আকদ হয় তাঁদের। পড়শীর মতো তাঁর বর নীলয়ও একজন সংগীতশিল্পী। ২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ক্ষুদে গানরাজে অংশ নিয়েছিলেন পড়শী ও নীলয়। সেখান থেকেই নীলয়ের সঙ্গে পরিচয় পড়শীর। ওই বছর পড়শী চ্যাম্পিয়ন হলেও সেরা ছয় থেকে বিদায় নেন নীলয়।
ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের দুই বছর পর মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান নীলয়। সেখানেই স্থায়ী হন। তবে নীলয়ের সঙ্গে সম্পর্কটা থেকে যায় পড়শীর। সেই পরিচয় গড়ায় বিয়ে পর্যন্ত। গত বছরের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের।
টাঙ্গাইলের ছেলে নীলয় যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও সংগীত ছাড়েননি। স্টেজ শো না করলেও নিজের মতো করে গানের চর্চা চালিয়ে গেছেন। নিউইয়র্কের সিটি কলেজে পড়াশোনা করেছেন মিউজিক বিষয়ে। ২০২২ সালে নতুন গান প্রকাশ করেছিলেন তিনি। ওয়ার্ল্ড মিউজিক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল ‘তোমার জন্য’ শিরোনামের গানটি। গাওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীতায়োজন করেন নীলয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে