
সর্বশেষ ‘প্রিয়’ শিরোনামে অনবদ্য গানটির পর প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতি। মৌলিক গান নিয়ে এই ফাঁকে দেখা মেলেনি তাঁর। তবে আবার ফিরেছেন আপন প্রাণের জগতে। নিজেকে আরও শাণিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন সংগীত শিল্পী ও সাংবাদিক রেজা করিম। এ বার নিজের লেখা, সুর, কণ্ঠে গাওয়া তাঁর গান আসছে ‘বাউলা বাতাসে’।
নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’ প্রকাশিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরে। গানটি সংগীতপ্রেমীদের কাছে নতুন এক অনুভূতির মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা শিল্পী ও কলাকুশলীদের। গানটি ‘ওভারডোজ’ এবং রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
প্রেম-বিরহের নিরন্তর অনুভূতিকে উপজীব্য করে রচিত হয়েছে গান ‘বাউলা বাতাসে’। গানটির কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন-নাদিম ও জুয়েল মাহমুদ।
গানটি প্রসঙ্গে শিল্পী রেজা করিম বলেন, ‘বাউলা বাতাসের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আমার নতুন কোনো গান প্রকাশ হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। আমরা যারা গানটি তৈরির পেছনে ছিলাম, সবাই খুব আন্তরিকতা দিয়ে ভালো একটা কিছু করবার চেষ্টা করেছি। গানটি শ্রোতারা উপভোগ করবেন-এমনটাই প্রত্যাশা করছি।’
গানটির সংগীতায়োজনের কাজ নিয়ে নাদিম বলেন, ‘আমি খুবই খুশি যে-এই কাজের অংশ হতে পেরেছি। আমার এবং জুয়েল মাহমুদের সংগীতায়োজনে গানটি সত্যিই বিশেষ কিছু হয়ে উঠেছে। আমি নিশ্চিত, গানটি একবার শোনা হলে বারবার শোনার ইচ্ছা তৈরি হবে। ধন্যবাদ রেজা করিম ভাইকে, এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।’
সংগীতপ্রেমীদের জন্য এটি এক নতুন চমক, যেটি বাংলা গানের সমৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে