আজ থেকে চ্যানেল আইয়ের পর্দায় শুরু হচ্ছে সংগীত নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’। উদ্বোধনী পর্বে থাকছেন তাহসান। অনুষ্ঠানে নিজের গাওয়া চারটি জনপ্রিয় গান নতুন আয়োজনে গেয়ে শোনাবেন তাহসান। চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজ-এর তত্ত্বাবধানে নির্মিত ‘পিয়ানো লাউঞ্জ’-এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সংগীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। শিল্পীরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।
ব্যান্ডতারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ তাঁর সংগীত আয়োজনের জাদুকরি উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠান ভিডিও পরিচালনা করেছেন হিমেল। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন মনে করেন, প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে আবিষ্কার করবে। অনুষ্ঠানে অংশ নেওয়া সংগীতশিল্পীরা মানাম আহমেদের প্রশংসা করে বলেন, এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানে গান করতে পারাটা তাঁদের জন্য ভিন্ন একটি অভিজ্ঞতা।
‘পিয়ানো লাউঞ্জ’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে