
মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। গতকাল মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে।
নির্দিষ্ট সময়ে মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর নিশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর দেখভাল করেন।
এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে