
নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। আগামীকাল শনিবার রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ওপেন এয়ার কনসার্টটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কনসার্টের স্থগিত হওয়ার খবর জানিয়ে আজ শুক্রবার সকালে রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের ফেসবুক থেকে লেখা হয়, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী, দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করার কথা ছিল নগর বাউল জেমসের। এ ছাড়া কনসার্টে গান গাওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে