গত কয়েক বছরের মতো এবারের ঈদেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। আজ বুধবার রাত সাড়ে দশটায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় তাঁর একক সংগীতানুষ্ঠান সম্প্রচারিত হবে। এই বেসরকারি টিভি চ্যানেলের কর্ণধারও তিনি।
জানা গেছে, ড. মাহফুজুর রহমানের এবারের একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘তোমাকেই চাই’। এই অনুষ্ঠানে মোট ১১টি মৌলিক গান নিয়ে হাজির হবেন তিনি। গানগুলোর শিরোনাম হলো—‘বাঁচতে পারবো না’, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে, ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’ ও ‘চাঁদ রুপসী’।
এসব গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ। গানগুলোর জন্য তৈরি হয়েছে আলাদা ভিডিও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম স্থানে ভিডিও ধারণ করা হয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে