অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। গত বুধবার এ খবর প্রকাশ্যে আসার পর মন ভেঙে যায় ভক্ত-অনুরাগীদের। এর মধ্যে শুরু হয় পরকীয়ার গুঞ্জনও। নেটিজেনদের একাংশ এ-ও প্রার্থনা করেন, তাঁদের দাম্পত্য যেন জোড়া লাগে। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। তবে কি এক হতে চলেছেন এই দম্পতি!
আইনজীবী বন্দনা সম্প্রতি ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে এ আর রহমানের ডিভোর্স নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘আমি তো কখনো বলিনি তাদের ভাঙা বিয়ে জোড়া লাগবে না। আমি নিজে ভীষণ ইতিবাচক একজন মানুষ। আর সব সময় ভালোবাসা, রোমান্স নিয়ে কথা বলি। সায়রা-রহমানের যৌথ বিবৃতিতেই তো সবটা পরিষ্কার, যেখানে তাঁদের কষ্ট এবং বিচ্ছেদের কথা বলা হয়েছে।’
আইনজীবী বলেন, ‘দীর্ঘদিনের দাম্পত্য তাঁদের, তাই অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু আমি তো এর মধ্যে কখনো বলিনি যে এ আর রহমান ও সায়রা বানুর পুনর্মিলন সম্ভব নয়।’
সন্তানদের দায়িত্ব কে নেবেন? এ নিয়েও চলছে নানা জল্পনা। বিষয়টি স্পষ্ট করে আইনজীবী বন্দনা শাহ বলেন, ‘সায়রা ও রহমান কেউ এখনো সেটা ঠিক করেননি। আর তাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক। তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নেবে—মা, নাকি বাবার কাছে থাকবে।’
এদিকে এ আর রহমানের পর কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ আগ বাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! যদিও এ নিয়ে দুপক্ষই বিরক্ত।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠানের। ৩০ জুলাই ববিতার জন্মদিন। একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই দুটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।
২১ ঘণ্টা আগে
বিজ্ঞাপনে অভিনয়ের জন্য চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে—এমন অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এমন অভিযোগ স্নিগ্ধার।
১ দিন আগে
মৃত্যুর পর উত্তর-পূর্ব ভারতের মাটি, প্রকৃতি আর মানুষের আবেগের সঙ্গে যেন আরও গভীরভাবে জড়িয়ে গেছে জুবিন গার্গের স্মৃতি। এর আগে প্রজাপতি, গাছ এবং হস্তীশাবকের নামের মাধ্যমে স্মরণ করা হয়েছে আসামের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে।
১ দিন আগে
বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে যখন আলোড়ন চলছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে, তখন হঠাৎ সিনেমাটির একটি এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায় অনলাইনে। বিষয়টি নজরে আসার পরই কড়া পদক্ষেপ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স।
১ দিন আগে