জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। গত শনিবার রাজধানী একটি পাঁচ তারা হোটেলে ১০টি ক্যাটাগরিতে শিল্পীদের হাত তুলে দেওয়া হয় সেরার পুরস্কার। বাংলা গানে বিশেষ অবদান রাখার জন্য গাজী মাজহারুল আনোয়ারকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
অনুষ্ঠানে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
আরটিভির বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হয় নির্বাচিতদের হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যান্ড মাইলসের পরিবেশনা, গাজী মাজহারুল আনোয়ারের উপরি নির্মিত তথচিত্র প্রদর্শনীসহ ছিল নানাবিধ আয়োজন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগীতশিল্পী পুতুল ও আলিফ।
পুরস্কার পেলেন যাঁরা
সংগীতশিল্পী
মৌটুসী ও সাব্বির জামান
লোকসংগীতশিল্পী
শফি মন্ডল ও সালমা
গীতিকার
শহীদুল্লাহ ফরায়েজী
বাদক
সুনীল চন্দ্র দাস
সংগীত পরিচালক
শওকত আলী ইমন
সম্ভাবনাময় শিল্পী
প্রতীক হাসান
ব্যান্ড
ধ্রুবতারা
ইউটিউব ভিডিও
সখি গো আমার মন ভালো না (লায়লা)

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে