
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার বিকেলে গায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন।
বিয়েতে দর্শন আইভরি রঙের শেরওয়ানি ও ধারাল সুরেলিয়া লাল রঙের লেহেঙ্গা পরেন। ক্যাপশনে দর্শন লেখেন, ‘আমার চিরকালের সেরা বন্ধু’।
দর্শন রাভাল ২০১৪ সালে ইন্ডিয়াজ র-স্টার-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেন। যদিও তিনি ওডিশার ঋতুরাজ মহান্তির কাছে হেরে রানারআপ হয়েছিলেন। এই শো তাঁর বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে ক্যারিয়ার শুরুর পথ প্রশস্ত করেছিল।
দর্শনের ২০১৫ সালে বলিউডে অভিষেক হয়। তাঁর সুপারহিট গান চোগারা (লভয়াত্রি) তাঁকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর তিনি শেরশাহ সিনেমায় কভি তুমহে, রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমায় ধিন্ডোরা বাজে রে এবং ইশক বিশক রিবাউন্ড-এর সনি সনির মতো জনপ্রিয় গান গেয়েছেন।

দর্শন গুজরাটি ও তেলুগু গানও গেয়েছেন। জার্সি সিনেমার নীডা পড়াধানি, কণ্ঠ দিয়েছেন। ধারাল সুরেলিয়ার ইনস্টাগ্রাম বায়ো থেকে জানা যায়, তিনি পেশায় একজন স্থপতি ও ডিজাইনার।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে