ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ হাসপাতালে ছিলেন। সোমবার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, হাবিব এখন অনেকটাই সুস্থ।
গত মাসের শেষ দিকে জ্বর, গায়ে ব্যথা ও খুসখুসে কাশিতে ভুগছিলেন প্রতিভাবান এ গায়ক ও সংগীত পরিচালক। সিটি স্ক্যান করানোর পর প্রতিবেদন আসে, তাঁর ফুসফুসের ৩৫ ভাগ সংক্রমিত। বাবা ফেরদৌস ওয়াহিদের পরামর্শে এ মাসের শুরুতে তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সেখানে হাবিবের করোনা পরীক্ষা করা হয়। ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ফুসফুস সংক্রমণের কারনে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ওই সময় তার চিকিৎসক জানিয়েছিলেন, হাবিব অনেক দুর্বল হয়ে পড়েছেন। তাঁর মাংস পেশিতে ব্যথা রয়েছে। এছাড়া কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দুর্বলতা কাটাতে পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শে কয়েকদিন ধরে হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাবিবের বাবা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ দুই দিন আগে জানিয়েছিলেন, হাবিবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন সেভাবে কোনো ধরনের সমস্যা নেই। ফুসফুসের সংক্রমণও কমে এসেছে।
অবশেষে সোমবার চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরলেন হাবিব। এসময় তাঁর বাবা ফেরদৌস ওয়াহিদ সঙ্গে ছিলেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে