পারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
গ্রামের মেয়ে পারুলের বিয়ে হয়েছে শহরে। সেখানকার এক কলেজে ভর্তি হয়েছে। অন্যদের তুলনায় সে যথেষ্ট মেধাবী। কিন্তু একটাই সমস্যা তার—কথা বলে আঞ্চলিক টানে। এ কারণে স্বামী তাকে অবহেলা করে। বাড়িতে সবার সামনে অপমান করে। পরিণীতা সিরিয়ালে পারুল চরিত্রে অভিনয় করেছেন ঈশানি। এ সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।
পরিণীতার ট্রেলারে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে চলছে নবীনবরণ অনুষ্ঠান। সেখানে সুন্দরী শিরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় অনেকে। এরই মধ্যে দামি বাইক চালিয়ে ক্যাম্পাসে আসে রায়ান। তাকে নিয়ে হুলুস্থুল পড়ে যায় ছাত্রীদের মধ্যে। অনুষ্ঠানে পারুল নিজের পরিচয় দিতেই সবাই হাসাহাসি করে। কারও মন্তব্য, ‘এইভাবে কথা বলো তুমি!’ কেউ বলে, ‘এখানে তো এক দিনও টিকতে পারবে না তুমি।’
তবে তাদের কথায় দমে না গিয়ে ‘হুঁকোমুখো হ্যাংলা’ গানটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পারুল। পরক্ষণেই জানা যায়, সে মূলত রায়ানের স্ত্রী। বাড়িতে রায়ান তাকে অপমান করলে পরিবারের অন্যরা পারুলের পাশে দাঁড়ায়। তাকে আশ্বাস দেয়। এতে আরও আছেন উদয় প্রতাপ সিং ও সুরভি মল্লিক। ১১ নভেম্বর থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে পরিণীতা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে