
ঢাকা: ‘মীরাক্কেল’ শব্দটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিনোদনপ্রিয় দর্শকমাত্র জানেন এটি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় একটি রিয়েলিটি শো। বাংলাভাষী স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের কাছে মীরাক্কেলের মঞ্চ স্বপ্নের মতো।
সেই স্বপ্ন পূরণ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদের। তিনি মীরাক্কেলের দশম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন। তবে দুঃখজনক ঘটনা, ফাইনালিস্ট হয়েও অংশ নিতে পারছেন না ফাইনালে। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকার কারণে তিনি ‘অনুপস্থিত’ অনুষ্ঠানে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল-এর দশম আসরে অংশগ্রহণ করেন। তিনি জায়গা করে নেন মূল পর্বে।
এবারের আসরে অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রাশেদ ছিলেন দর্শকদের পছন্দের তালিকায়। তবে করোনার প্রভাবে ভারতে পৌঁছে সঠিক সময়ে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। আর তাই ফাইনালে অংশগ্রহণ করতে পারছেন না। ভারতে প্রতিযোগিতার শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
রাশেদ বলেন, ‘শুটিং শিডিউলের ফাঁকে বিশেষ কাজে দেশে এসেছিলাম। এরপর লকডাউনে পড়ে যাই। ফ্লাইটের টিকিট কেটেছিলাম, সেটাও ক্যানসেল হয়ে যায়। জি বাংলা অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটা সম্ভব হয়নি। তবে ভালো লাগার বিষয়, অফিশিয়ালি আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। ফাইনালে তারা আমাকে নিয়ে একটা ভিডিও ক্লিপ সম্প্রচার করবে। আমি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞ।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে