সাম্প্রতিক সময়ে তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে সুলতান সুলেমান বা কুরুলুস উসমান অন্যতম। কুরুলুস উসমান সিরিজের নায়ক তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) ‘সিঙ্গার বাংলাদেশ লিমিটেড’ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাঁকে বাংলায়ও কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, ‘সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’
তবে বুরাক অ্যাজিভিট ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।
প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।
দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম বুরাক অ্যাজিভিটের। অভিনেতা তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে