
সৎ মেয়ে এশা ভার্মার বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। ‘অনুপমা’ সিরিয়াল দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন রূপালি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর চরিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন এশা, এমন দাবি অভিনেত্রীর। এশাকে মানহানির নোটিস পাঠিয়েছেন তিনি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছে ৫০ কোটি রুপিও দাবি করেছেন।
রূপালির স্বামী অশ্বিন ভার্মার আগের পক্ষের কন্যা এশা। গত এক সপ্তাহ ধরে রূপালির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা কথা জানাচ্ছিলেন এশা। তাঁর অভিযোগ ছিল, অনুপমা সিরিয়ালে যে চরিত্রে অভিনয় করেন রূপালি, নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে যে বড়াই করেন, বাস্তবে তার কিছুই মানেন না। বরং বাস্তবে অন্যের সংসার ভেঙে নিজে সুখী হয়েছেন।
এশার দাবি, তাঁর বাবা অশ্বিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছেন তিনি। এমনকি নিজের নামে সম্পত্তি লিখে নিয়েছেন, আগের পক্ষের সন্তানদের অশ্বিনের ধারেকাছেও ঘেঁষতে দেন না বলে অভিযোগ করেছেন এশা।
তাঁর মৃতা মা স্বপ্না ভার্মাকে নাকি মারধরও করেছিলেন রূপালি। এত অভিযোগের পরেও সরাসরি এশার সঙ্গে কোনো কথা বলেননি অভিনেত্রী। বরং বিরক্ত হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। রূপালির আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, এশা যে সব দাবি করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।
সম্মানরক্ষার জন্য রূপালি মেয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে প্রচারের আলোয় আনতেই সৎ মায়ের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছেন এশা। যা সমাজে অভিনেত্রীর সম্মান ক্ষুণ্ন করছে। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন রূপালি।
এশাকে পাঠানো নোটিসে বলা হয়েছে, তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে হতভম্ব রূপালি। এসব মন্তব্যে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেত্রী। তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে। এ ছাড়া, শুটিং সেটেও অপমানিত হয়েছেন। এর ফলে তাঁর কাজও হাতছাড়া হয়েছে বলে ওই নোটিশে দাবি করেছেন রূপালি।
নোটিসে উল্লেখ করা হয়েছে, প্রথমে ভদ্রতার খাতিরে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রূপালি। কিন্তু সব কিছুর মধ্যে তাঁর ও অশ্বিনের ১১ বছরের ছেলেকে টেনে আনা হচ্ছে দেখে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। শিগগিরই এশা ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন রূপালি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে