ঈদের দিন থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে দক্ষিণ কোরীয় টেলিভিশন সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। যার বাংলা নাম দেওয়া হয়েছে ‘গাইব তোমার জন্য’। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।
বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ড দলের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। ব্যান্ড দলের প্রধানের তখন বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পরে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। এজেন্সির চাপে শেষমেশ দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সঙ্গে একসময় ব্যান্ড দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে তাকে সারিয়ে তুলতে পারবে? নাকি আরও ঝামেলা বাড়বে? নাকি দুই মেরুর দুই বাসিন্দা শেষমেশ ভালোবাসার বাঁধনে জড়িয়ে পরবে?
বাংলায় বিভিন্ন চরিত্রে কন্ঠাভিনেতা ছিলেন— খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন)। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে