দুই বছর পরে আসছে ভারতের জনপ্রিয় সিরিজ মির্জাপুরের নতুন সিজন। গতকাল প্রকাশ পেয়েছেন সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল গুড্ডু ভাইয়া (আলি ফজল) এবার মির্জাপুর শাসন করতে প্রস্তুত। হাতুড়ি নিয়ে রাস্তার মোড়ে স্থাপিত কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) মূর্তি ভাঙার দৃশ্যতেই বোঝা যাচ্ছে এবার সিরিজ কাঁপাতে চলেছেন গুড্ডু। কালিন ভাইয়ার দ্বিতীয় স্ত্রী বীনা ত্রিপাঠি (রসিকা দুগ্গল) এবার রয়েছেন গুড্ডুর সঙ্গে। গোলু গুপ্তা (শ্বেতা ত্রিপাঠি) বড় কিছু করার পরিকল্পনা করছেন। একেবারে শেষে কয়েক ঝলক দেখা মেলে পঙ্কজ ত্রিপাঠির। তাকে প্রতিশ্রুতি দিতে দেখা যায়, সিংহাসন ও সাম্রাজ্য রক্ষায় তিনি এমন কিছু করবেন, যা এর আগে কেউ কখনো দেখেনি।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। আগামী ৫ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘মির্জাপুর: সিজন ৩’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে