দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেই সঙ্গে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান নায়িকা রাশমিকা মান্দানাও। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বক্স অফিস আয় ৩৬৫ কোটি রুপি। শিগগিরই ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরুর কথা। এরই মধ্যে উঠেছে নতুন গুঞ্জন। ‘পুষ্পা’র সিক্যুয়ালে খুন হবেন শ্রীভল্লি।
বিনোদনভিত্তিক ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানায়, ‘পুষ্পা’ ছবির পরের পর্বটিতে নায়িকা চরিত্র শ্রীভল্লির মৃত্যু হবে এমন গুঞ্জন উঠেছে। এমনকি ভারতের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ বিষয়ে ছবির প্রযোজক ওয়াই. রবি শংকরের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুরো বিষয়টিকে গুজব বলে জানান।
রবি শংকর বলেন, ‘এগুলো বাজে কথা। একেবারে ভিত্তিহীন। এখন অবধি আমরা ছবির গল্পটিই সেভাবে শুনিনি, এগুলো সবই মনগড়া তথ্য। যেসব গণমাধ্যম এ খবর দিচ্ছে, তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’ তাহলে রাশমিকার চরিত্রটি ‘পুষ্পা’র সিক্যুয়ালে থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
গত বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। কেবল দেশে নয়, দেশের বাইরেও তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি। নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী আগস্ট থেকে শুরু হতে পারে ‘পুষ্পা’র সিক্যুয়াল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে