পুষ্পা ২: দ্য রুল, মুক্তির আগে থেকেই জড়িয়েছে একের পর এক বিতর্কে। কখনো সিনেমা হলে পদদলিত হয়ে মৃত্যু, আবার কখনো বয়কটের ডাকের মুখে পড়েছে। তবে সবকিছু ছাপিয়ে বক্স অফিসে ১ হাজার ৫০০ কোটির সাফল্য যেন তাক লাগিয়ে দিয়েছে। এবার পরিচালক সুকুমারের বাড়িতে গতকাল বুধবার হানা দেয় আয়কর বিভাগ।
জানা গেছে, প্রায় দুই ঘণ্টা সুকুমারের বাড়িতে অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। বিমানবন্দরে ছিলেন সুকুমার। পরে পরিচালককে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসে আয়কর বিভাগ। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে তারা।
তবে কী কারণে অভিযান চালানো হয়েছে তা জানা যায়নি। আয়কর বিভাগ থেকেও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার সন্দেহে আয়কর বিভাগ সুকুমারের লেনদেনের নথিপত্র যাচাই করছে।
জানা গেছে, পুষ্পার ২-এর প্রযোজক দিল রাজুর সম্পত্তির খতিয়ানও যাচাই করেছে আয়কর বিভাগ।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর, যার জেরে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা। গত ডিসেম্বর মাসে জেলেও যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছেন নামপল্লী আদালত।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে