দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর-এর ৪০ তম জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে তাঁর ব্যবসাসফল সিনেমা ‘সিমহাদ্রি’। আর এই আনন্দে তাঁর ভক্তদের ফাটানো আতশবাজিতে ঘটে গেছে বিশাল এ দুর্ঘটনা। গতকাল শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার অপ্সরা সিনেমা হলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সিনেমা হলের বেশ কিছু আসন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঘটনার পর বাতিল করা হয়েছে সিনেমার প্রদর্শন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোনো আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানা যায়, দর্শকেরা প্রেক্ষাগৃহের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন। আর সেখান থেকেই আগুনের ঘটনাটি ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে। প্রেক্ষাগৃহের বেশ কিছু আসন পুড়ে যায়।
‘সিমহাদ্রি’ সিনেমাটি ভারতের তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির প্রথম দিনেই সিমহাদ্রির বক্স অফিস কালেকশন ৫.১৪ কোটি রুপি বলে জানা গেছে।
প্রসঙ্গত জুনিয়র এনটিআর-অভিনীত ‘সিমহাদ্রি’ সিনেমাটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। ২০০৩ এটি ছিল জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বেঁধে রাজামৌলির দ্বিতীয় সিনেমা। এর আগে জুনিয়র এনটিআরকে নিয়ে ‘স্টুডেন্ট নম্বর ১ ’-শিরোনামের একটি সিনেমা তৈরি করেছিলেন রাজামৌলি।
জুনিয়র এনটিআর এই মুহূর্তে ব্যস্ত আছেন কোরাতলা শিবা পরিচালিত তেলেগু সিনেমা ‘দেভারা’র শুটিংয়ে। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে