ঢাকা: সালটা ২০০০-০১। অপূর্ব তখনও আজকের অপূর্ব হয়ে ওঠেননি। অভিনয়ই শুরু করেননি তখনও। তবে অভিনয়-মডেলিংয়ের ইচ্ছাটা ছিল। সিনেমা দেখতেন নিয়মিত। টিভি নাটক। সিরিজ। দেশের অনেক অভিনয়শিল্পীর কাজ ভালো লাগতো অপূর্বর। মোনালিসাও ছিলেন তাঁর পছন্দের তালিকায়।
একদিন সন্ধ্যার পর, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন অপূর্ব। ধানমন্ডির এক রেস্তোরাঁয়। ওই হইচইয়ের মধ্যে হঠাৎ ঢুকে পড়েন মোনালিসা। তখন টিভি নাটকে বেশ জনপ্রিয় তিনি। ওই রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে খেতে এসেছিলেন মোনালিসা। বসেছিলেন নিকট দূরত্বে। অন্য টেবিলে। ওই প্রথম পর্দার কাউকে সামনাসামনি দেখেন অপূর্ব।
কথা বলেছিলেন তার সঙ্গে, কিংবা অটোগ্রাফ? অপূর্ব বলেন, ‘না। দেখেছিলাম শুধু। মোনালিসা আড্ডা মারছিল বন্ধুদের নিয়ে। আমার তখন ওই সেন্সটা ছিল যে, বিরক্ত করা ঠিক হবে না।’
তবে বেশ মুগ্ধ হয়েছিলেন। এক্সাইটিং ছিল ব্যাপারটা।
এরপর আরো কত তারকাকেই সামনাসামনি দেখেছেন অপূর্ব! একসঙ্গে কাজ করেছেন। আড্ডা দিয়েছেন। এরপর অপূর্ব নিজেই বনে গেছেন তারকা! এখন তাকেও সামনাসামনি দেখার অভিজ্ঞতা অনেকের কাছেই সৌভাগ্যের!

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে