আগামী ঈদ উল ফিতরের জন্য দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের লক্ষ্যে অভিনেতা শামীম হাসান সরকারের গল্পে নাটক নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা, নাট্যপরিচালক শহীদ-উন-নবী। নাটকটি রচনা করেছেন শাহ সেকান্দার বাদশা ও মাহমুদুল হাসান। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘একজন সৎ মানুষ জীবনে চলতে গিয়ে সব সময় সত্য কথা বলতে গিয়ে অনেকের কাছে ঠোঁট কাটা মানুষ হিসেবে পরিচিতি পায়। আবার সত্য বলতে গিয়ে জীবনে নানান বিপদেও পড়েন তিনি। একটা সময় তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’
অভিনেতা আরও বলেন, ‘নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন শখ। তিনি যখন নাটকে বিরতি নিয়েছিলেন তখন তারসঙ্গে আমার কাজ করা আজ থেকে চার বছর আগে। আবার বিরতির পর যখন তিনি আবারও কাজ শুরু করেন তখন আমারই সঙ্গে তার কাজ করা। নবীর নির্দেশনায় আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে শামীম হাসান সরকারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আনিকা কবির শখ। শখ বলেন, ‘স্ট্রেট ফরওয়ার্ড নাটকটির গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে। শামীম হাসান সরকারের গল্প ভাবনাটা এক কথায় অসাধারণ।’
শখ আরও বলেন, ‘শহীদ-উন-নবীর নির্দেশনাও এক কথায় চমৎকার। আমরা সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। যেখানে সমাজের জন্য একটি বার্তা থাকবে। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’ শহীদ-উন-নবী জানান, স্ট্রেট ফরওয়ার্ড তার ২০২৩-এর নির্মিত শেষ নাটক। আগামী বছর ঈদে আরটিভিতে প্রচারের জন্যই এটি নির্মিত হয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে