স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করবে এটিএন বাংলা। বিজয় দিবসের বিশেষ আয়োজনে ১৬ ডিসেম্বর রাত ৮ টায় প্রচার হবে আনসার ও ভিডিপি দলের পরিবেশনায় যন্ত্রসঙ্গীতানুষ্ঠান ‘সুরে সুরে সুবর্ণ জয়ন্তী’। কণ্ঠশিল্পী রফিকুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান ও ফয়সাল মাহমুদ।
মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অসংখ্য কালজয়ী গান মুক্তিযোদ্ধাদের উঁজ্জীবিত করতো। এমনি ৫ টি কালজয়ী গানের সুর নিয়ে নির্মিত এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অর্কেস্ট্রা ও ব্যান্ড দলের শতাধিক বাদ্যযন্ত্রী ‘সুরে সুরে সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার একাডেমী এবং জাতীয় স্মৃতি সৌধের মনোরম লোকেশনে অনুষ্ঠানটি চিত্রায়ন করা হয়েছে।
অনুষ্ঠানের জন্য আনসার ও ভিডিপি’র অর্কেস্ট্রা ও ব্যান্ড দলের সদস্যদের বাদ্যযন্ত্রে উঠে এসেছে জয় বাংলা বাংলার জয়, শোন একটি মুজিবরের থেকে, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, বিজয় নিশান উড়ছে ঐ এবং একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার শিরোনামের গানের সুর।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে