বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান, তিনি বিদেশে কর্মরত আছেন।
স্বামীর ব্যাপারে আর বিস্তারিত না লিখলেও সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘সাড়ে আট বছরের সম্পর্কের পর গত ১১ আগস্ট আমরা অফিশিয়ালি একত্রে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্যারিয়ারে স্বামীর সহযোগিতা ও সমর্থনে ফারিণ লিখেছেন, ‘প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে ছায়ার মতো। আমার কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে সমর্থন জুগিয়েছো।’

প্রেমের পূর্ণতা এখনো ফারিণের কাছে স্বপ্নের মতো। ফারিণ লিখেছেন ‘আমাদের কিশোর প্রেম অবশেষে সার্থকতা পেয়েছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, তোমার মতো স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বাকি জীবন লালন করব।’
অভিনেত্রী আরও জানিয়েছেন, পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আক্দ হয়েছে। তাঁর স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদ্যাপন করবেন এই জুটি।
ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন ফারিণ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে