
ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি।
ভালোবাসা দিবসে অনেকে প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে এক দম্পতি ভালোবাসার দিনটি কাটিয়ে দিলেন একান্ত সান্নিধ্যে, নিজের ঘরে। এই দিনে তাঁদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। এই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং।
এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে দুটি। গীতিকার কবির বকুলের লেখায় একটি গান গেয়েছেন আঁখি আলমগীর, সুর ও সংগীতায়োজন শওকত আলী ইমনের। অন্যটি দ্বৈত গান, গেয়েছেন কমল ও তানজিনা রুমা। লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ। এ ছাড়াও রয়েছে ভালোবাসার ওপর একটি মিউজিক্যাল পুঁথি। এতে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত শিল্পী।
পেশায় চিকিৎসক এম এ মান্নানের পাখিপ্রেমের ওপর রয়েছে একটি প্রতিবেদন। যশোরের খেজুরের রসের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামে বেশি পরিচিত। তাঁর এই অভিনব উদ্যোগের কথা জানা যাবে আরেক প্রতিবেদনে। থাকবে বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। এতে অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে