
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। তবে কয়েক বছর ধরে কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। চার বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। অভিনয় করলেন ‘মি. অভাগা’ নামের একটি নাটকে। সম্প্রতি শুটিং শেষ হয়েছে নাটকটির। জুয়েল এলিনের রচনায় মি. অভাগা পরিচালনা করেছেন রাকেশ বসু।
মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। খুব ভালো করছেন। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ আছে। সবচেয়ে বড় কথা, অভিনয়টা তিনি মন থেকে করতে চান। টিমের সবাই মিলে ভালো একটা কাজ করার চেষ্টা করেছি।’
কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো নাটকে মোশাররফ ভাই থাকেন, তখন আমার ভেতর ভিন্ন এক ভালো লাগা কাজ করে। অনেক কিছু শেখা যায় তাঁর কাছ থেকে। পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করা হলো। আশা করি, আমাদের নাটকটি সবার ভালো লাগবে।’
নির্মাতা রাকেশ বসু জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মি. অভাগা নাটকটি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে