মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন। আজ রোববার ভোর ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আফরোজা হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন আফরোজা হোসেন।
আফরোজা হোসের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে মনিরা মিঠু লেখেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলব? আমাকে কে সাহস দেবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্ত্বনা দিব গো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’
২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাঁকে। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল তাঁর পরিবারের জন্য। তাই মনির মিঠুর মাধ্যমে আফরোজা হোসেনের চিকিৎসার সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তাঁর সন্তানেরা।
মামুনুর রশীদ পরিচালিত ধারাবাহিক ‘আনন্দ পাঠ আসর’ দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান আফরোজা। এরপর নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে। ছোট পর্দার পাশাপাশি সিনেমায়ও দেখা গেছে তাঁর অভিনয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে