
অভিনেতা জিয়াউল হক পলাশের ‘ডাকবাক্স ফাউন্ডেশন’–এর উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় শিক্ষার্থী, অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র, কম্বল ও পোশাক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বগাদিয়া, শিমুলিয়া, জয়াগ, পাঁচবাড়িয়াসহ বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, স্থানীয় জনপ্রতিনিধিসহ ডাক বাক্স ফাউন্ডেশনের সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ শেষে জিয়াউল হক পলাশ বলেন, করোনার সময় ডাকবাক্স ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোগে এই প্রথম নোয়াখালীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মানবিক কাজসহ খেলাধুলায় প্রতিভা বিকাশে সংগঠন কাজ করবে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে