ছোট পর্দায় ফিরছেন নির্মাতা মাহমুদ দিদার

নাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের টেলিফিল্ম।
গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন করছে। কোনো ফোন ব্যবহার করে না সে। আর সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা। রাফা টমবয় টাইপ মেয়ে। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা। ঘটনাক্রমে তার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল। রাফার খোঁজে নামে পুলিশ। এভাবেই এগিয়ে যায় গল্প।
টেলিফিল্মটি নিয়ে মাহমুদ দিদার বলেন, ‘এই প্রজন্মের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্মটি। অন্যতম চরিত্র সফল তার জীবনকে নিজের মতো করে সাজাতে চায়। কোনো ফোন ব্যবহার করে না। অন্যকে বড় করে দেখতে পছন্দ করে। এমন একটা চরিত্র নতুন প্রজন্মকে ভাবাবে বলে আমার বিশ্বাস।’
মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই তরুণ মুখ সফল খান ও রিয়া। আরও আছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ। ২৯ নভেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম তোমাকে ভালোবাসার পর।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে