কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল একসঙ্গে থাকছেন না অভিনেত্রী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। গতকাল রোববার বিচ্ছেদের খবর নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
স্বাগতা জানান, ‘একটা সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর। আমাদের ঠিক এই জায়টায় মনে হচ্ছিল ছেদ পড়েছে। তাই আমাদের আর কোনোভাবেই একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না! দুই পরিবারের সিদ্ধান্তে আমাদের বিচ্ছেদ হয়।’
দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন স্বাগতা ও রাশেদ জামান। ছয় বছরের দাম্পত্যের শেষ হয় ২০২১ সালের ১৬ ডিসেম্বর। দুই পরিবারের সিদ্ধান্তেই স্বামী রাশেদ জামানের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় বলে জানান স্বাগতা।
ছোট পর্দার পরিচিত মুখ স্বাগতা। এ ছাড়াও সিনেমাতেও দেখা গেছে তাঁকে। প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক। সবশেষ স্বাগতা অভিনীত সিনেমা ‘অসম্ভব’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর রাশেদ জামানের চিত্রগ্রহণে উল্লেখযোগ্য ছবি ‘আয়নাবাজি’ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে