ছোটপর্দার জুটি হিসেবে ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোম্যান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্প ‘অতীতপুর’ নাটকে অভিনয় করলেন।
ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউবে আজ শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছে ‘অতীতপুর’।
গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, ‘রোম্যান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেক সময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।’
শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোম্যান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ-তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে। পরিচালক বলেন, ‘১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনুভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।’
ফারহাদ আহমেদ ইশান বলেন, ‘আমার প্রথম নাটক হিসেবে ভালো করার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর গল্পটা আমাদের চারপাশের। আমার বিশ্বাস নতুন ইয়াশ-তটিনী জুটির পাশে নাটকের গল্পটি থেকে দর্শক পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার টান অন্যরকমভাবে অনুভব করবে।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে