স্ট্রোক করে হাসপাতালে মডেল–অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। বিষয়টি নিশ্চিত করেছেন সীমানার সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।
পারভেজ জানান, সাত দিন আগে সীমানার গুরুতর স্ট্রোক হয়। এরপর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রোববার সীমানার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে।
সীমানার বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে পারভেজ জানান, সীমানাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন সীমানা। এরপর কাজ করেছেন অনেক নাটক ও বিজ্ঞাপনে। সিনেমায়ও অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর প্রথম সিনেমা। ২০১৪ সালে বিয়ের পর শোবিজে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।
২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন সীমানা। গত বছর বিপ্লব হায়দারের পরিচালনায় ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে