টিভি নাটকে রাফিয়াথ রশিদ মিথিলার ক্যারিয়ার দীর্ঘদিনের। এ বছরই প্রথম চলচ্চিত্রে নাম লেখান তিনি। অনন্য মামুনের পরিচালনায় নিরবের নায়িকা হয়ে শুরু করেন ‘অমানুষ’ ছবি। শুটিং শেষ করে গত ৩০ জুন মেয়েকে নিয়ে চলে যান কলকাতায়।
সেখানে যাওয়ার কিছুদিন পর পাওয়া যায় টালিউডে মিথিলার প্রথম অভিনয়ের খবর। রাজর্ষি দে-র পরিচালনায় ‘মায়া’ ছবি দিয়ে কলকাতায় কাজ শুরু করেন মিথিলা। তবে কেবল ‘মায়া’য় আটকে থাকেননি তিনি। পরপর করেছেন আরও দুটি ছবি। রিঙ্গো পরিচালিত ‘আ রিভার ইন হ্যাভেন’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ছবিগুলো শেষ করে মিথিলা ফিরেছেন ঢাকায়।
দেশে ফিরেই তিনি শুরু করেন অরুণ চৌধুরীর সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’ র কাজ। এতে তাঁর নায়ক এফ এস নাঈম। এ পাঁচটি ছবির কাজ শেষ করে মিথিলা আবার ফিরেছেন তাঁর চেনা জায়গা টিভি নাটকে।
৫ ও ৬ নভেম্বর রাজধানীর উত্তরায় ‘সিনিয়র’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। প্রীতি দত্তের লেখা ও পরিচালনায় এ নাটকে তাঁর সহশিল্পী খায়রুল বাসার।
নির্মাতা জানিয়েছেন, নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে। তাঁর প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল বাসার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন। তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা। নির্মাতা প্রীতি দত্ত জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা-খায়রুল বাসার অভিনীত নাটক ‘সিনিয়র’।
মিথিলা জানিয়েছেন, নভেম্বর মাসে এটিই তাঁর শেষ কাজ। আগামী সপ্তাহে তিনি যাবেন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। ফিরবেন চলতি মাসের শেষে। এরপর ডিসেম্বরে যাবেন শ্বশুরবাড়ি কলকাতায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে