মানব সভ্যতা যত এগিয়ে যাচ্ছে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলীন হয়েছে। আবার, অনেকে আছে বিলুপ্তির শঙ্কায়। বিরল এসব জীবের সংখ্যার সঠিক হিসাব জানা থাকলেও জানা নেই বিস্তারিত কোনো তথ্য। এতে করে এগুলোকে বিলুপ্তি থেকে মুক্তি দিতে নেওয়া যাচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। এবার, এসব প্রাণী ও গাছ রক্ষায় নতুন ‘টুল বা পরিমাপক’ বের করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন।
বিশ্বের ১৭১টি প্রতিষ্ঠানের ২০০ জনের বেশি বিজ্ঞানীর ১০ বছরের আপ্রাণ চেষ্টায় ‘আইইউসিএন গ্রিন স্ট্যাটাস অব স্পেসিস’ নামক এ পরিমাপক বের করা হয়েছে। এতে বিপন্নের পথে থাকা প্রাণী ও উদ্ভিদের ব্যাপারে থাকবে বিস্তারিত তথ্য। বিলীন হয়ে যাওয়ার জন্য আর কত দিন বাকি আছে, শঙ্কা কেটে যেতে কতগুলো প্রজাতি লাগবে, কত দিন লাগাত তা পূরণ হবে, এদের স্বাস্থ্যগত অবস্থা কী-এসব ব্যাপারে লেখা থাকবে। ‘কনজারভেশন বায়োলজি’ নামক এক জার্নালে ইতিমধ্যেই ১৮১টি প্রজাতির তথ্য প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ‘গোলাপি কবুতর’, ‘ধূসর নেকড়ে’ এবং ‘কান্দেলিয়া ওবোভাটা’ গাছ।
গবেষক দলের প্রধান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মলি গ্রেস জানান, ‘হুমকিতে থাকা সব প্রজাতির একটি পূর্ণাঙ্গ চিত্র থাকবে নতুন এই পরিমাপকে। এ ক্ষেত্রে বজায় রাখা হবে স্বতন্ত্র ধারা। কেননা একেক জীবের টিকে থাকার ধরন একেক রকম। ইতিবাচক খবর হচ্ছে, এটি চালু করার সময়েই আমরা দেখেছি বিলুপ্তি থেকে মুক্তি পেয়েছে ড্রাগনফ্লাই নামক এক ধরনের ফড়িং। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ নীতিও দারুণভাবে কাজ করেছে।’

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৯ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
২১ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে