
দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহসহ গত বৃহস্পতিবার থেকে সারা দেশের তাপমাত্রা ছিল কম, সঙ্গে ঘন কুয়াশা। আজ দেশে ঘন কুয়াশার প্রভাব তুলনামূলক কম থাকলেও উত্তরের দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ এখনো চলমান। এর পরিধি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সকালে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।
এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
রাজধানী ও এর আশপাশের অঞ্চলগুলোতে গতকাল শুক্রবার কুয়াশা শীতের মাত্রা বেশি থাকলেও আজ খানিকটা কম। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। গতকাল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে আজ তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ দিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৬ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৮ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে