
কক্সবাজারের টেকনাফে ১৩৭ কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ণ চন্দ্র দাস।
নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘বিপন্নপ্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্যোগে ইউএসএইডের অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালনায় বাহারছড়া ইউনিয়নে সমুদ্রসৈকতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য দুটি কাছিমের হ্যাচারি স্থাপন করা হয়। হ্যাচারিগুলোতে বাচ্চা ফোটানোর জন্য এ বছর মোট ২ হাজার ৪০৪টি ডিম সংরক্ষণ করা হয়। এখন পর্যন্ত ৮৩১টি কাছিমের বাচ্চা পাওয়া গেছে, যা সমুদ্রে অবমুক্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউপি হাজামপাড়া কাছিমের হ্যাচারি থেকে সদ্য প্রস্ফুটিত ১৩৭টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়।’
এ ছাড়া সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্প স্থানীয় ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ণ চন্দ্র দাস, এনআরএম ম্যানেজার অসীম বড়ুয়া প্রমুখ।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১১ মিনিট আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে