পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘আমরা গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে একটি অভয়ারণ্য ঘোষণার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই না, হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই।’
আজ শনিবার দুপুরে শহরের ডিসি উদ্যানে শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জীব বৈচিত্র্য রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। বিশেষ করে পাহাড়-টিলা কাটা রোধ, গাছ কাটা রোধ, খাল-বিল, নদী ও জলাশয় রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
পরে মেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর রেসকোর্স ময়দানে গাছ লাগিয়ে সবুজ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাঁর নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবসে একজন নাগরিককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন। আর এটি হলে ১৭ কোটি মানুষের এ দেশে শিশু-কিশোর বাদে অন্তত সাড়ে ৮ কোটি চারা লাগানো সম্ভব।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, ৩১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার মো. আজিম উদ্দিন ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাদেক আলী।
পরে মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পরিবেশমন্ত্রী। সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।
পরে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন গারো পাহাড়ের কর্ণঝোরায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করেন। এরপর বন বিভাগের বালিজুরি রেঞ্জের নবনির্মিত ভবন উদ্বোধন এবং গজনী বনাঞ্চল পরিদর্শন করেন তিনি। এ ছাড়া মধুটিলা ইকোপার্ক পরিদর্শনসহ জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন।

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৪ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে