
রাঙামাটি শহরের লোকালয় থেকে উদ্ধার করা অজগর কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, অজগরটি গত মঙ্গলবার রাতে রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ রাঙামাটি শহরের টিটিসি, কল্যাণপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করেন। পরে অজগরটি ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এদিকে অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট ৭ ইঞ্চি এবং ওজন প্রায় ৪ কেজি।
কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৬ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৮ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে