খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ অ্যান্ড টেক সিশন-২’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রাস্তাঘাটে প্লাস্টিক বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট ও প্রকৃতি হুমকির মুখে পড়ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ব্যবহৃত এসব প্লাস্টিকের বদলে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে। এ কর্মসূচি পালনের মাধ্যমে পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। একেকটা গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। গাছ একদিকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অন্যদিকে আমাদের অক্সিজেন দিচ্ছে। প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা দেওয়া একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। আমি এ ধরনের কর্মসূচিকে স্বাগত জানাই। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
এ সময় অধ্যাপক ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. রুমানা রানা, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, ক্লাবের উপদেষ্টা ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ক্লাবের সভাপতি এস এম নুহাশ ইসলাম ও সাধারণ সম্পাদক একরামুল হক এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১২ মিনিট আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে