
শিল্প খাতে পানি ব্যবহারের ওপর সারচার্জ (মাশুল) আরোপ ও পুনর্ব্যবহারে প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ লক্ষ্যে শিল্প খাতে পানির ব্যবহার অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হতে পারে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস আয়োজিত ‘সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম (এসএএফ) ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ পানিসমৃদ্ধ হলেও শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যা সৃষ্টি করছে। এ অবস্থায় শিল্প খাতের পানি ব্যবহারের ওপর চার্জ নির্ধারণ এবং পুনর্ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও আন্তর্জাতিক অংশীদারদের একত্র হয়ে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।
রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ সরকার জার্মান অংশীদারদের সহযোগিতায় ‘কেমিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল’ চূড়ান্ত করার কাজ করছে। এর মাধ্যমে শিল্পকারখানায় পরিবেশ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি মানসম্মত নিয়ম চালু করা হবে।
বাংলাদেশের পোশাক খাতকে সস্তা শ্রমনির্ভর হিসেবে দেখার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সাসটেইনেবিলিটি নিয়ে কথা বললে সস্তা শ্রম শব্দটি আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এটি উৎপাদক ও ভোক্তার যৌথ দায়িত্ব।’

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৪ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে