হবিগঞ্জের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে ৩টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ওই পরিবারগুলোর সদস্যদের রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী আশিক মিয়া এই অভিযোগ করেন। লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে, গজনাইপুর ইউনিয়নের আশিক মিয়া, ছুরুক মিয়া, মুজিব মিয়াসহ এলাকার লোকজন দীর্ঘদিন ধরে বাড়ির উত্তর পাশের রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন।
গত (১৬ ডিসেম্বর) বিকেলে ওই গ্রামের আব্দুল হাই, আব্দুল আজিজ ও তাঁদের পক্ষের লোকজন ওই রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে বাধা দিলে আশিক মিয়াকে মারধর করা হয়।
এরপর থেকে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ ওই তিনটি পরিবারের সদস্যদের রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা একরকম গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সরেজমিন পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে বলে। গ্রামবাসী উদ্যোগ নিলেও আব্দুল হাই ও আব্দুল আজিজ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল হাই ও আব্দুল আজিজ এর মোবাইল ফোনে কল করা হয়। তবে তাতে কোনা সাড়া পাওয়া যায়নি।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ‘দেওপাড়া গ্রামের বিষয়ে আমার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫