
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যু এবং অসুস্থতার ঘটনা ঘটছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক হাঁড়ি–পাতিলের ফেরিওয়ালার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ওই ফেরিওয়ালা তাঁর বাঁশের বাঁকের নিচে মাটিতে চিৎ হয়ে পড়ে রয়েছেন। সামান্য দূরে কিছু লোক জড়ো হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।ইসলামি সংগীতের ব্যান্ড কলরব শিল্পীগোষ্ঠীর সদস্য আবু রায়হান আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখেন, ‘আহা পুরুষ, আহা জীবন!’ পোস্টের নিচে কমেন্টবক্সে তিনি আরও লেখেন, ‘তীব্র তাপ দাহে হিট স্ট্রোকে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
পোস্টটি আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় শর বেশি শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি।
ছবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘ATN’ নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ মে দেওয়া একটি পোস্টে ভিন্ন ফ্রেমে একই ধরনের একটি ছবি পাওয়া যায়। এই ছবিতে ওই ব্যক্তির শার্ট ও লুঙ্গি একই। ছবির অন্যান্য উপাদানগুলোও একই।
পোস্টে ছবিটি প্রসঙ্গে বলা হয়েছে, এই ফেরিওয়ালার নাম কামাল হোসেন। লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কয়ালবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ডেইলি বাংলাদেশ নামের একটি পত্রিকার ওয়েবসাইটে এ ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ওয়েবসাইটটিত ২০১৯ সালের ২৯ মে ‘বিদ্যুতের তার মাটিতে, জীবন গেল ফেরিওয়ালার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফেরিওয়ালা কামাল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে।
রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজি নাজমুল কাদের গুলজারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কামাল ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন কয়াল বাড়ির জাকিরের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার তাঁর পায়ে লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অর্থাৎ চলমান তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু হয়েছে দাবিতে ভাইরাল ছবিটি অন্তত ছয় বছরের পুরোনো। ২০১৯ সালে লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান এই ফেরিওয়ালা।

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে