
গতকাল (বৃহস্পতিবার) ‘কোক স্টুডিও বাংলা’ কনসার্ট শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান গাইতে গাইতে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এটি ওই কনসার্টের ঘটনা।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। সকাল থেকেই বৃষ্টির প্রভাবে আয়োজন বাধাগ্রস্ত হয়। এর জেরে একাধিকবার কনসার্ট হবে কি হবে না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।
ফ্যাক্টচেক
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। ২০১৮ সালের ১৬ জুলাই ট্যারোবাম (Tarobafm) নামের একটি ইউটিউব চ্যানেলে Palco desaba e fere DJ Kevin (পর্তুগিজ ভাষা) শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, সেটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করলে দাঁড়ায়, ‘মঞ্চ ভেঙে পড়ে আহত ডিজে কেভিন।’
ওই ভিডিওর নিচে উল্লেখ করা বর্ণনা অংশ থেকে জানা যায়, ডিজে কেভিন ব্রাজিলের একজন বিখ্যাত গায়ক। একটি ডিজে পার্টিতে পরিবেশনার সময় মঞ্চের মাঝামাঝি জায়গায় তিনি পড়ে যান। ডিজে কেভিন এতে সামান্য আঘাত পেয়েছিলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধান করে ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম জি-১ ডট গ্লোবো ডটকমে ২০১৮ সালের ১৬ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সেখানেও একই তথ্য পাওয়া যায়।
সিদ্ধান্ত
মঞ্চ থেকে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও বাংলা কনসার্টের নয়। এটি ২০১৮ সালের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি কনসার্টে ব্রাজিলীয় ডিজে কেভিনের পড়ে যাওয়ার ভিডিও।

‘প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ কোটা ছিল, যেটা বিগত সরকার উঠিয়ে দিয়েছিল। সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হবে’—আ ন ম এহসানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
৪ মিনিট আগে
গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে