
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে বলিউড তারকা সালমান খানের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ‘ভাইজান’ খ্যাত বলিউডের এই সুপারস্টারের হাতে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় অভিনেতা সালমান শাহর একটি স্কেচ।
কয়েক শ গ্রুপ ও পেজে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। ক্যাপশনে লেখা হচ্ছে—এটি সালমান শাহর প্রতি সালমান খানের শ্রদ্ধা নিবেদনের ছবি।
ফ্যাক্টচেক
অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটি মূলত সম্পাদনা করা। সালমান খানের হাতে যে স্কেচ দেখা যাচ্ছে, সেটি সম্পাদনা করে বসিয়ে দেওয়া হয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূল ছবিটি ইন্টারনেটে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া যায়।
২০১৭ সালের ৪ ডিসেম্বর সালমান খান ফ্যান ক্লাব নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি টুইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি চিত্রশিল্পী পামেলি কায়ালের আঁকা। স্কেচটিতে মূলত সালমান খান ও তাঁর মাকে দেখা যাচ্ছে।
সালমান খান ফ্যান ক্লাব নামের ইনস্টাগ্রাম আইডিতেও একই দিন মূল ছবিটি আপলোড করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি বিয়িং সালমান খান নামের একটি ফেসবুক পেজেও ছবিটি আপলোড করা হয়।
চিত্রশিল্পী পামেলি কায়ালের পিন্টারেস্ট আইডিতে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। পামেলি ভারতের একজন তরুণ চিত্র ও স্থাপত্যশিল্পী। সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর সাক্ষাৎকার থেকে জানা যায়, শাহরুখ খান তাঁর প্রিয় অভিনেতা। বলিউড বাদশাহর বেশ কয়েকটি স্কেচ এঁকেছেন তিনি।
বলিউড আনকাট নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৫ ডিসেম্বর আপলোড করা একটি ভিডিও প্রতিবেদনে ছবিটি সালমান খানের আঁকা বলে দাবি করা হয়, যা বিভ্রান্তিকর।
ইন্ডিয়া টাইমস নামের একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সালমান খান একজন শৌখিন আঁকিয়ে। ওই প্রতিবেদনে তাঁর আঁকা ১৫টি শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা হয়েছে। ভারতীয় আরও কিছু সংবাদমাধ্যমে সালমান খানের এই প্রতিভা সম্পর্কে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে এই ছবি সালমান খানের নিজের হাতে আঁকা নয়।
গত ৬ সেপ্টেম্বর ছিল প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি মারা যান। মূলত দিবসটিকে কেন্দ্র করেই কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী সম্পাদনা করে ছবিটি ফেসবুকে ছড়িয়েছে।
সিদ্ধান্ত
বলিউড অভিনেতা সালমান খানের হাতে সালমান শাহর একটি স্কেচসহ যে ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে, তা সম্পাদনা করা। মূল ছবির স্কেচের অংশটিতে সালমান খান ও তাঁর মায়ের ছবি ছিল। ছবিটি ভারতীয় চিত্রশিল্পী পামেলি কায়ালের আঁকা।

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে