‘স্ট্রোক’ শব্দটি শুনলে প্রথমে মস্তিষ্কের কথা মনে হয়। আবার স্ট্রোকের সঙ্গে যোগ রয়েছে হার্টেরও। গরম, আপেক্ষিক আর্দ্রতাজনিত কষ্ট সহ্য করতে না পেরে বহু মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবার। এমনকি মারাও গেছেন! এসব খবর সাধারণ মানুষের মনে বেশ ভয় ধরিয়েছে। গরমের দাপটে কিংবা কোনোভাবে শরীর পানিশূন্য হয়ে পড়লে একইভাবে স্ট্রোক যে চোখেও হতে পারে, সে সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই।
চোখ হলো শরীরের স্পর্শকাতর ইন্দ্রিয়গুলোর মধ্যে অন্যতম। ঘুমের সময়টুকু বাদ দিলে দিনের বেশির ভাগ সময় চোখ খোলা থাকে।বাতাসে মিশে থাকা ধুলা, ময়লা, জীবাণুর সঙ্গে গরম হাওয়ার আঁচ সরাসরি চোখে এসে লাগে। সেখান থেকেই শুরু হয় ইনফ্লামেশন, অর্থাৎ প্রদাহ। স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হলে চোখের চাপ বেড়ে যায়। রেটিনা রক্তবর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় চিকিৎসায় হেলাফেলা করলে দুটি চোখেরই দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। তা ছাড়া চোখের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে রক্তচাপ বা শর্করা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলেও এর প্রভাব চোখের ওপর পড়ার আশঙ্কা থাকে। সে কারণেও চোখে স্ট্রোক হয়।
চোখে স্ট্রোকের লক্ষণ
চোখে স্ট্রোক বোঝার উপায়
ফ্লোটারস
সাদা দেয়ালের দিকে তাকিয়ে থাকলেও মনে হতে পারে, এর গায়ে যেন ধূসর ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ফ্লোটারস’ বলা হয়।
ঝাপসা দৃষ্টি
চোখে স্ট্রোক হলে দৃষ্টি ঝাপসা হতে পারে। কারও ক্ষেত্রে চোখের নির্দিষ্ট একটি অংশ ঝাপসা হয়ে যেতে পারে। আবার কারও ক্ষেত্রে পুরো দৃষ্টিশক্তিই ঝাপসা হয়ে যায়। পরিস্থিতি জটিল হলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে।
চোখের অতিরিক্ত চাপ
বেশির ভাগ ক্ষেত্রে চোখে স্ট্রোক হলে রোগী তা বুঝতে পারে না। কারণ, চোখে বিশেষ কোনো কষ্ট বা যন্ত্রণা হয় না। তবে চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একটু সচেতন থাকলে সেই অস্বস্তি টের পাওয়া যায়। অনেক সময় রক্তনালি ছিঁড়ে গিয়ে রেটিনার ওপর তা ছড়িয়ে পড়ে। তাই চোখ রক্তবর্ণ হয়ে যায়।
চোখের স্ট্রোক প্রতিরোধের উপায়
পরামর্শ দিয়েছেন: সিনিয়র কনসালট্যান্ট ও চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল মিরপুর লিমিটেড মিরপুর-২, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে