জীবনের প্রথম এক হাজার দিন বা প্রায় তিন বছর চিনি না খেলে যেকোনো ধরনের রোগের ঝুঁকি কমে। নতুন এক গবেষণায় তেমনটিই জানিয়েছেন গবেষকেরা।
প্রতিদিন হোক বা উৎসব আয়োজন, চিনিযুক্ত খাবার বেশির ভাগ মানুষের পছন্দের তালিকায় থাকে। অথচ আমাদের জানা, চিনি হলো মানুষের অনেক রোগের কারণ। তাই চিনিকে বলা হয় হোয়াইট পয়জন বা সাদা বিষ।
চিনিযুক্ত খাবার শিশুরা বিশেষ পছন্দ করে। মায়ের দুধের পর শিশুরা যখন অন্য খাবার শুরু করে, তখন থেকে তাদের চিনিযুক্ত খাবার খাওয়া শুরু। এ শুরুর আর শেষ নেই; বরং দিনে দিনে বাড়তে থাকে চিনি খাওয়ার প্রবণতা।
কিন্তু গবেষণা বলছে, শিশুকে যদি জীবনের প্রথম ১ হাজার দিন বা প্রায় তিন বছর চিনি থেকে দূরে রাখা যায়, তবে টাইপ ২ ডায়াবেটিসসহ অন্যান্য অনেক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। সম্প্রতি ‘সায়েন্স জার্নালে’ প্রকাশিত এক গবেষণা এমন কথাই বলছে।
গবেষণায় আরও বলা হচ্ছে, গর্ভধারণ থেকে দুই বছর পর্যন্ত যদি শিশুকে চিনি থেকে দূরে রাখা যায়, তবে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায় ৩৫ শতাংশ। শুরুতেই যদি চিনি থেকে শিশুকে দূরে রাখা না যায়, তবে পরবর্তী জীবনে এর আসক্তি বাড়তে থাকবে।
গবেষক দল যুক্তরাজ্যে ১৯৫৩ সালের আগে ও পরে জন্ম হওয়া শিশুদের নিয়ে একটি সমীক্ষা পর্যবেক্ষণ করে। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় যুক্তরাজ্যে চিনিসহ বেশ কিছু খাবার কেনার ক্ষমতা সীমাবদ্ধ করা হয়েছিল। তাই নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি চিনি কেউ কিনতে পারত না। কিন্তু ১৯৫৩ সালে এই অস্থায়ী আইন উঠে যায়। এতে চিনি খাওয়ার প্রবণতা বাড়তে থাকে। এ সময় প্রাপ্তবয়স্কদের দৈনিক চিনির ব্যবহার প্রায় দ্বিগুণ হয়ে যায়।
ইউকে বায়োব্যাংকের স্বাস্থ্য তথ্য থেকে গবেষকেরা এমন তথ্য পান। এই সংস্থা বায়োমেডিকেল ডেটাবেইস তৈরি ও গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি ৬ বছর ধরে ১৯৫১ সালের অক্টোবর থেকে ১৯৫৬ সালের মার্চের মধ্যে জন্মগ্রহণ করা যুক্তরাজ্যের প্রায় ৬০ হাজার ১৮৩ জনের ওপর একটি গবেষণা পরিচালনা করে।
গবেষণায় দেখা যায়, চিনি কেনার পরিমাণ যে সময় নির্দিষ্ট ছিল, সে সময় জন্মানো শিশুদের মধ্যে স্থূলতার ঝুঁকি কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে চিনি কেনার পরিমাণ বাড়ার পর যারা জন্মেছে, তাদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়েছে।
এ প্রকল্পের প্রধান গবেষক ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তাদেজা গ্র্যাকনা সিএনএনকে বলেছেন, ‘যুক্তরাজ্যে চিনির সংকটের মধ্য দিয়ে আমরা গবেষণার জন্য একটি প্রাকৃতিক উদাহরণ পেয়েছি।’
টেনেসি হেলথ সায়েন্স সেন্টারের পেডিয়াট্রিকসের অধ্যাপক ড. মার্ক কর্কিনস বলেন, ‘অনেক বছর থেকে মিষ্টির স্বাদের
জন্য মানুষ ফলের দিকে ঝুঁকেছে। কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে চিনিযুক্ত খাবারের আসক্তি তৈরি হয়। মানুষ এখন একটি ফলের চেয়ে সেই দাম দিয়ে চকলেট খেতেপছন্দ করে।’
কিন্তু শিশুকাল থেকে; বিশেষ করে জীবনের প্রথম ১ হাজার দিন চিনি না খাওয়ার প্রবণতা তৈরি করা গেলে জীবনে অনেক রোগের চিকিৎসারই দরকার নেই বলে মনে করেন গবেষকেরা।
সূত্র: সিএনএন

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৩ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে