
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি হচ্ছে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। জেলা থেকে উপজেলা পর্যন্ত পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা আছে। আরেকটি হলো-মশা নিয়ন্ত্রণ। সরকার সেই কাজটিও করছে।’
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরিদর্শনের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘খানপুর হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে। এই কার্যক্রমের সর্বশেষ অবস্থা আজকে আমরা পরিদর্শন করেছি। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে রোগীদের সেবার মান বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’
ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে পরিচালক বলেন, ‘নারায়ণগঞ্জ এ ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় ভালো। ২২ জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণে কাজ করবে। আশা করছি দ্রুতই ডেঙ্গু অবস্থা ভালো হবে।’

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে