আমাদের অনেকে জীবনের একটা পর্যায়ে ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন। যাকে মেডিকেলের ভাষায় সারভাইক্যাল পেইন বলে।
এটা দুই ধরনের
» লোকাল বা নির্দিষ্ট জায়গার ব্যথা।
» রেফার্ড পেইন বা দূরে ছড়িয়ে পড়া ব্যথা।
কারণ
» সারভাইক্যাল স্পন্ডাইলোসিস।
» সারভাইক্যাল রিবস।
» সারভাইক্যাল ক্যানেল সরু হওয়া।
» হারনিয়েটেড ডিস্কের নার্ভের ওপর চাপ দেওয়া।
» মাংসপেশি, হাড়, জয়েন্ট, লিগামেন্ট, ডিস্ক ও স্নায়ুর রোগ বা ইনজুরি।
» হাড় ও তরুণাস্থি ক্ষতিগ্রস্ত।
» অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা রোগ।
» হাড় নরম ও বাঁকা হওয়া।
» সারভাইক্যাল অস্টিও-আর্থ্রাইটিস ইত্যাদি।
লক্ষণ
» ঘাড়ব্যথা কাঁধ, বাহু, হাত ও আঙুল পর্যন্ত
ছড়িয়ে পড়তে পারে।
» এক বা উভয় হাতে ব্যথা, অনুভূতি দুর্বল হওয়া, অবশ ভাব লাগা, কামড়ানোর মতো অনুভূতি হওয়া।
» ঘাড় শক্ত হয়ে যাওয়া, যা পর্যায়ক্রমে বেড়ে যায়।
» ঘাড় সামনে-পেছনে বা ডান-বাম করলে ব্যথা হওয়া।
» হাঁচি-কাশি বা সামনে ঝুঁকে কাজ করলে ব্যথা লাগা।
» মাথাব্যথা হওয়া, যা পেছন থেকে শুরু হয়ে সামনের দিকে চলে আসে।
» দুর্বল লাগা।
» ঘুমাতে না পারা।
» ব্যথার সঙ্গে জ্বর, ঘাম ও শীত শীত ভাব বা শরীর কাঁপানো।
চিকিৎসা
ঘাড়ব্যথার চিকিৎসা এর কারণগুলোর ওপর নির্ভর করে। এ জন্য ব্যথা ও অন্যান্য উপসর্গ নিরাময় এবং ঘাড়ের মুভমেন্টগুলো স্বাভাবিক করতে হবে।
প্রদাহরোধী ওষুধ সেবন: চিকিৎসকের পরামর্শে ও ব্যবস্থাপনায় প্রদাহরোধী ওষুধ খাওয়া যেতে পারে।
ফিজিওথেরাপি চিকিৎসা: এর পার্শ্বপ্রতিক্রিয়াহীন আধুনিক চিকিৎসাপদ্ধতি হলো ফিজিওথেরাপি। এটি ব্যথার কারণের ওপর নির্ভর করে ঠিক করা হয়। এখানে বিভিন্ন স্ট্রেচিং, স্ট্রেনদেনিং, ম্যানুয়াল টেকনিক অ্যাপলিকেশন, ইলেকট্রোথেরাপি ব্যবহার করে ঘাড়ের ব্যথা ও এর কারণগুলোর চিকিৎসা করা হয়। তবে ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের (বিপিটি) তত্ত্বাবধানে নিতে হবে। না হলে স্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হতে পারে।
সার্জিক্যাল চিকিৎসা: ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকলে, স্নায়ু, বাহু, হাত ও আঙুলে দুর্বলতা বা অবশ ভাব দেখা দিলে এবং প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে দ্রুত সার্জিক্যাল চিকিৎসা নিতে হবে।
সাজ্জাদ হোসেন, কনসালট্যান্ট, ঢাকা ফিজিওথেরাপি অ্যান্ড স্পাইন কেয়ার, চট্টগ্রাম

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৮ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে