আমাদের শরীর কর্মক্ষম ও মন প্রফুল্ল রাখতে পরিমিত ঘুমের প্রয়োজন অপরিসীম। ঘুম আমাদের মস্তিষ্ককে স্থিরতা প্রদান করে, মানসিক চাপ কমায় ও দেহে কাজ করার শক্তি জোগায়। সুস্বাস্থ্যের জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
কিন্তু বর্তমানে প্রযুক্তির প্রভাবে সময়মতো ও পর্যাপ্ত ঘুমানোর বিষয়টি অধিকাংশ মানুষ, বিশেষ করে ছাত্রসমাজের কাছে চরমভাবে অবহেলিত। এই অপর্যাপ্ত ও অসময়ে ঘুমানোর অভ্যাসের জন্য নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর।
সাধারণত এক বা দুদিন রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে পরদিন দেহে ক্লান্তি, অবসাদ, মনোযোগহীনতা দেখা দেয়। মেজাজ খিটখিটে হয়ে থাকে, যা দৈনন্দিন কাজে প্রভাব ফেলে। কিন্তু দীর্ঘদিন ধরে এই অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুমের ফলে ধীরে ধীরে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।
রাত জাগলে যা হয়
সময়মতো ঘুমাতে করণীয়
ঘুমানোর আধঘণ্টা আগে থেকে কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার না করা। কম্পিউটার বা স্মার্টফোন থেকে যে ব্লু লাইট নিঃসরণ হয়, তা ঘুমানোর জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের মাত্রা কমিয়ে দেয়, এতে ঘুমের ব্যাঘাত ঘটে।
সন্ধ্যার পর চা, কফি বা অন্যান্য ক্যাফেইনসমৃদ্ধ পানীয় এড়িয়ে চলা।
ধূমপান বাদ দেওয়া। এতে থাকা নিকোটিন মস্তিষ্ককে উত্তেজিত রাখে, এতে ঘুমানোর সমস্যা দেখা দেয়।
দুপুরে ঘুমানোর অভ্যাস বাদ দেওয়া।
রাতে খাওয়ার পর আধঘণ্টা হাঁটা বা ঘুমাতে যাওয়ার ১৫ মিনিট আগে হালকা শরীরচর্চা করা। এতে শরীর সার্বিকভাবে সবল থাকবে এবং ঘুমও তাড়াতাড়ি আসে।
ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে। এটি সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে ঠান্ডা রেখে ঘুম আসতে সহায়তা করে।
লেখক: প্রভাষক, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে