
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ওষুধের মূল্য নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি হচ্ছে। হঠাৎ করে এমনি এমনি তো ওষুধের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে না। কেন বাড়ছে, কতটুকু বাড়ছে, তার যৌক্তিকতা কতটা, সে ব্যাপারে আমাদেরকে খতিয়ে দেখা প্রয়োজন।’
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ডা. লতা আক্তারের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার বিকেলে তিনি ইনস্টিটিউটে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা স্বাস্থ্যমন্ত্রীকে জানান, ডা. লতার শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর শরীরের নব্বই ভাগ পুড়ে গেছে।
পুরো ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়বিদারক ও দুঃখজনক। পেট্রলের আগুনে আমাদের এই চিকিৎসকের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে সুস্থ করা বেশ কঠিন হয়ে গেছে। তবে, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সব ধরনের চেষ্টাই অব্যাহত রাখতে হবে।’
প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নরসিংদী থেকে ডা. লতা আক্তার নামে একজন চিকিৎসক ভর্তি হন। তাঁর দগ্ধের পরিমাণ প্রায় ৯০ শতাংশ। তাঁর সাবেক স্বামী খলিলুর রহমান রোগীর গায়ে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
রোগীর ডায়িং ডিক্লারেশন নেওয়া হয়েছে। রোগী বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেশনে আইসিইউ ১৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন আছেন। নারীর গায়ে আগুন দেওয়ার পর তাঁর স্বামী নিজের গায়েও আগুন দেন এবং তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
১ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে