লিউকোমিয়ায় আক্রান্ত এক নারী স্টেম সেল প্রতিস্থাপনের পর এইচআইভি থেকে সেরে উঠেছেন। প্রথম কোনো নারী এবং তৃতীয় ব্যক্তি হহয়েছে যুক্তরাষ্ট্রের ওই নারী স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি থেকে সেরে উঠলেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ডেনভারে ‘রেট্রোভাইরাস অ্যান্ড অপরচিউনিস্টিক ইনফেকশন’-বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একদল গবেষক এ দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, লিউকোমিয়ায় আক্রান্ত মধ্য বয়েসি ওই নারীর অস্থি মজ্জার স্টেম সেল প্রতিস্থাপনের পর তিনি কোনো প্রকার চিকিৎসা ছাড়াই এইচআইভি মুক্ত হন।
গবেষকদের দাবি, ওই নারী যার স্টেম সেল গ্রহণ করেছেন তাঁর শরীরে স্বাভাবিকভাবেই এইচআইভি ভাইরাস প্রতিরোধী রোগ প্রতিরোধব্যবস্থা সৃষ্টি হয়েছিল।
ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির প্রেসিডেন্ট শ্যারন লুইস এক বিবৃতিতে বলেছেন, ‘তৃতীয়বারের মতো এই পদ্ধতিতে কোনো ব্যক্তি ও নারী হয়েছে প্রথম কেউ এইচআইভি মুক্ত হলেন।’
এর আগের দুজনের মধ্যে একজন ছিলেন সাদা এবং অপর একজন ল্যাটিন আমেরিকার। তাঁরা দুজনেই ছিলেন পুরুষ। তাঁরা দুজনেই অস্থি মজ্জা প্রতিস্থাপনের মাধ্যমেই এইচআইভি মুক্ত হয়েছিলেন।
গবেষকদের দাবি এই পদ্ধতি লিউকোমিয়া এবং এইডস উভয় রোগের চিকিৎসাই সবার জন্য আরও সহজলভ্য করবে।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৩ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে